এ বছর ‘রিওয়াাইন্ড’ ভিডিও প্রকাশ করবে না ইউটিউব

১৫ নভেম্বর, ২০২০ ১২:১৬  
এবার বছর শেষে বছর জুড়ে জনপ্রিয় ভিডিও তালিকা প্রকাশ করবে না জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব। ইউটিউব বলেছে, বিশ্বব্যাপী মহামারীর কারণে এ বছরের বার্ষিক শেষ ‘রিওয়াইন্ড’ ভিডিও তৈরি করবে না তারা। আয়োজনটি বাতিল হওয়া প্রসঙ্গ বিবিসি-কে সাংবাদিক ক্রিস ওয়াকার বলেছেন, বিনোদনের অন্যতম প্রধান উৎস এখন ইউটিউব। তাই রিওয়াইন্ড ভিডিও তৈরির না করাটা ইউটিউবের জন্য লজ্জাজনক। তবে এটাও ঠিক, ইউটিউবে এবছর নতুন কিছু তেমন পাওয়া যায়নি। ট্রেন্ড সেট করার দিক দিয়ে সফল হয়েছে টিকটক। https://twitter.com/YouTube/status/1326947861305696263?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1326947861305696263%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fwww.bbc.com%2Fnews%2Ftechnology-54931875 ২০১০ সাল থেকে অফিশিয়াল চ্যানেল হতে ‘রিওয়াইন্ড’ ভিডিও প্রকাশি করে আসছে ইউটিউব। আর এই ভিডিও ইউটিউব ভক্তদের আলোচনায় থাকলেও সবসময় যে তা জনপ্রিয় হয় তা নয়। এই যেমন এই তালিকায় থাকা ২০১৮ সালের ভিডিওটির ডিসলাইক সংখ্যা ছিলো ১৮ মিলিয়ন। লাইক পড়েছিল মাত্র ২.৯ মিলিয়ন। ফলে ২০১৯ সালের রিওয়াইন্ড ভিডিও তৈরির জন্য নতুন নিয়ম চালু করেছিল ইউটিউব। এই নিয়ম অনুযায়ী, লাইকের উপর ভিত্তি করে ‘রিওয়াইন্ড’ ভিডিওতে জায়গা পান ইউটিউবাররা।